৪১ পদে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (PGCB) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ

পদ ক্যাটাগরি: ০৫ টি
মোট পদের সংখ্যা: ৪১ জন
আবেদনের সময় বাকি: ১২ দিন
আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২৬

PGCB Job Circular 2026: পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। পাওয়ার গ্রিড বাংলাদেশের চাকরির নিয়োগটি আনুষ্ঠানিকভাবে ০৮ জুন ২০২৬ তারিখে জারি করা হয় এবং ০৯ জুন ২০২৬ তারিখে তাদের www.pgcb.gov.bd অফিসিয়াল ওয়েবসাইটে ও দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত হয়।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ তথ্যানুসারে, জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী ১১তম থেকে ২০তম বেতন গ্রেডের অধীনে ০৫ টি ক্যাটাগরির পদে জন্য মোট ৪১ জন লোক নিয়োগ দেওয়া হবে। এই পাওয়ার গ্রিড বাংলাদেশ চাকরিতে দেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পাওয়ার গ্রিড বাংলাদেশের চাকরির আবেদনটি ১০ জুন ২০২৬ সকাল ১০:০০ টা থেকে শুরু হবে এবং ৩০ জুন ২০২৬ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী এবং যোগ্য পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা আবেদন করার জন্য তাদের POWERGRID Teletalk ওয়েবসাইট powergrid.teletalk.com.bd এর মাধ্যমে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। তাহলে চলুন Power Grid Bangladesh PLC (PGCB) Job Circular 2026-এর আলোকে বিস্তারিত জেনে আসি।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (Power Grid Bangladesh PLC) – পিজিসিবি (PGCB) হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (BPDB) একটি শীর্ষস্থানীয় রাষ্ট্রীয় মালিকানাধীন ও পুঁজিবাজারে নিবন্ধিত পাবলিক লিমিটেড কোম্পানি। ১৯৯৬ সালে দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালনকারী (Power Transmission) প্রতিষ্ঠান হিসেবে এটি আত্মপ্রকাশ করে।

সম্প্রতি পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ ২০২৬ সার্কুলার এর মাধ্যমে বিভিন্ন পদের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে। বর্তমান সময়ে অন্যান্য সরকারি চাকরির মধ্যে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি চাকরিটি অন্যতম। পাওয়ার গ্রিড বাংলাদেশ চাকরি করার মাধ্যমে আপনি আপনার একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারেন। যারা সরকারি চাকরির সন্ধান করছেন, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ!

এই পোস্টের মাধ্যমে আমরা পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ ২০২৬ সার্কুলারটির আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফরম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি চাকরির বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে দেখতে পারেন। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-

পাওয়ার গ্রিড বাংলাদেশ নিয়োগের মোট পদ ক্যাটাগরি ও পদ সংখ্যা বিবরনী
পদ ক্যাটাগরিপদ সংখ্যা
০৫ টি৪১ জন

শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য

১। পদের নাম: জুনিয়র হিসাব সহকারী।
পদ সংখ্যা: ১০ (দশ) জন।
শিক্ষাগত যোগ্যতা: ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে একাউন্টিং/ফাইন্যান্স/ফাইন্যান্স এন্ড ব্যাংকিং/ব্যাংকিং এ কমপক্ষে স্নাতক/সমমান ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল: (গ্রেড–১১) ১২,৫০০–৩০,২৩০/- টাকা।

২। পদের নাম: জুনিয়র ব্যক্তিগত সচিব।
পদ সংখ্যা: ০৪ (চার) জন।
শিক্ষাগত যোগ্যতা: ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে কমপক্ষে স্নাতক/সমমান ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল: (গ্রেড–১১) ১২,৫০০–৩০,২৩০/- টাকা।

৩। পদের নাম: জুনিয়র প্রশাসনিক সহকারী/জুনিয়র প্রশাসনিক সহকারী কাম ভান্ডার সহকারী।
পদ সংখ্যা: ১৪ (চৌদ্দ) জন।
শিক্ষাগত যোগ্যতা: ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে কমপক্ষে স্নাতক/সমমান ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল: (গ্রেড–১১) ১২,৫০০–৩০,২৩০/- টাকা।

৪। পদের নাম: জুনিয়র নিরাপত্তা পরিদর্শক।
পদ সংখ্যা: ০২ (দুই) জন।
শিক্ষাগত যোগ্যতা: ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যেকোন বিষয়ে কমপক্ষে স্নাতক/সমমান ডিগ্রি। তবে সামরিক বাহিনীর নন-কমিশন্ড অফিসারদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি/সমমান।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সামরিক/আধাসামরিক/আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ অগ্রাধিকার পাবেন।
বেতন স্কেল: (গ্রেড–১১) ১২,৫০০–৩০,২৩০/- টাকা।

৫। পদের নাম: নিরাপত্তা প্রহরী।
পদ সংখ্যা: ১১ (এগারো) জন।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: সামরিক/আধাসামরিক/সশস্ত্র বাহিনী/বিডিপি/পুলিশ/আনসার নিয়োজিত সদস্যগণ অগ্রাধিকার পাবেন। উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি এবং বুকের মাপ ন্যূনতম ৩২ ইঞ্চি হতে হবে। প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বেতন স্কেল: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০/- টাকা।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি সার্কুলারের গুরত্বপূর্ণ তারিখ ও সময় সূচি

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা Power Grid Bangladesh PLC (PGCB) job circular 2026 এর গুরত্বপূর্ণ তারিখ ও সময় সূচি গুলো এক নজরে দেখে নিতে পারেন -

  • অফিসিয়াল ভাবে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করার তারিখঃ ০৮ জুন ২০২৬।
  • নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ ০৯ জুন ২০২৬।
  • চাকরির আবেদন শুরুর তারিখঃ ১০ জুন ২০২৬ সকাল ১০:০০ টায়।
  • চাকরির আবেদনের শেষ হওয়ার তারিখঃ ৩০ জুন ২০২৬ বিকাল ০৫:০০ টায়।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি চাকরির আবেদনের শর্তাবলী

পাওয়ার গ্রিড বাংলাদেশের চাকরির আবদেন ফরমটি পূরন করার জন্য আপনাকে অবশ্যই চাকরির আবেদনের যোগ্যতা এবং প্রয়োজনীয়তা ভালোভাবে জেনে নেওয়া অনেক গুরুত্বপূর্ণ। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (PGCB) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ তথ্যানুসারে, আবেদনের যোগ্যতার সম্পর্কে বিস্তারিত জানবো তাহলে চলুন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) নিয়োগ ২০২৬ -এর আলোকে বিস্তারিত তথ্য জেনে আসি।

  • শিক্ষাগত যোগ্যতাঃ জেএসসি বা সমমান, এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান, স্নাতক বা সমমান, ইঞ্জিনিয়ারিংয়ে বি.এসসি, স্নাতকোত্তর বা সমমান পাস সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন। (পদ অনুযায়ী)
  • বয়সসীমাঃ ০৮ জুন ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স সর্বোচ্চ ১৮ থেকে ৩২ বছর হতে হবে (পদ অনুযায়ী) (উল্লিখিত তারিখে আপনার বয়স গণনা করতে এখানে ক্লিক করুন)
  • অভিজ্ঞতাঃ অভিজ্ঞ এবং অভিজ্ঞতা ছাড়া উভয় প্রার্থীরা চাকরিতে আবেদন করতে পারবেন।
  • অন্যান্য যোগ্যতাঃ আবেদনকারীদের তাদের পছন্দসই পদের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত সমস্ত অতিরিক্ত যোগ্যতা পূরণ করতে হবে।
  • জাতীয়তাঃ প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • জেলা কোটাঃ সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • আবেদন প্রক্রিয়াঃ প্রার্থীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে।

Power Grid Bangladesh PLC Job Circular 2026

আপনি কি পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন। আমরা এই সাইটে নিয়মিত চলমান পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি। এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে। সকল নিয়োগ পরীক্ষার সময়-সূচি প্রকাশিত হয়। তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন: Daily Edu Job

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ ২০২৬ সম্পর্কিত সকল তথ্য

আমরা পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (PGCB) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা POWERGRID Job Circular 2026–এর সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যগুলো নিচের টেবিলে সাজানো হয়েছে, যাতে প্রার্থীরা খুব সহজে এক নজরে সব গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিতে পারেন।

এক নজরে পাওয়ার গ্রিড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নামঃপাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)
নিয়োগ বিজ্ঞপ্তি ইসুর তারিখঃ০৮ জুন ২০২৬
নিয়োগ প্রকাশের তারিখঃ০৯ জুন ২০২৬
চলমান নিয়োগঃ০১ টি
পদ ক্যাটাগরিঃ০৫ টি
পদের সংখ্যাঃ৪১ জন
বয়সসীমাঃ০৮ জুন ২০২৬, তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স ১৮-৩২ বছর হতে হবে (পদ অনুযায়ী)।
শিক্ষাগত যোগ্যতাঃ৮ম শ্রেণী পাশ, এসএসসি পাশ, এইচএসসি পাশ, স্নাতক পাশ (পদ অনুযায়ী)।
লিঙ্গঃপুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন।
অভিজ্ঞতাঃঅভিজ্ঞ এবং অভিজ্ঞতা ছাড়া উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন (পদ অনুযায়ী)।
জেলা কোটাঃসকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
চাকরির ধরনঃসরকারি
অফিসিয়াল ওয়েব সাইটঃwww.pgcb.gov.bd
আবেদনের শুরু তারিখঃ১০ জুন ২০২৬ সকাল ১০:০০ টায়।
আবেদনের শেষ তারিখঃ৩০ জুন ২০২৬ বিকাল ০৫:০০ টায়।
আবেদনের মাধ্যমঃঅনলাইনে
নিয়োগ প্রকাশের সূত্রঃদৈনিক ইত্তেফাক
আবেদনের ঠিকানাঃpowergrid.teletalk.com.bd

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ অফিসিয়াল ইমেজ/PDF

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (PGCB) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তির নোটিশ, ইমেজ ও পিডিএফ প্রকাশ করেছে। সেখানে শূন্য পদ, যোগ্যতা, বয়সসীমা, অভিজ্ঞতা ও আবেদন প্রক্রিয়াসহ সকল প্রয়োজনীয় তথ্য দেওয়া আছে। এছাড়াও, আপনি চাইলে নিচ থেকে পাওয়ার গ্রিড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তির ইমেজ বা পিডিএফ ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

নিয়োগ প্রকাশের সূত্র ও তারিখঃ দৈনিক ইত্তেফাক ০৯ জুন ২০২৬।

অনলাইনে আবেদন শুরুর তারিখ ও সময়ঃ ১০ জুন ২০২৬ তারিখ সকাল ১০:০০ টায়।

অনলাইনে আবেদনের শেষ তারিখ ও সময়ঃ ৩০ জুন ২০২৬ তারিখ বিকাল ০৫:০০ টায়।

আবেদন পদ্ধতিঃ অনলাইনের মাধ্যমে।

অনলাইনে আবেদনের ওয়েবসাইটঃ powergrid.teletalk.com.bd

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ PDF ডাউনলোড

আপনি চাইলে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল PDF ফাইলটি সরাসরি তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.pgcb.gov.bd এবং powergrid.teletalk.com.bd থেকে ডাউনলোড করতে পারেন। আপনাদের সুবিধার্থে, আমরা নিচে পাওয়ার গ্রিড বাংলাদেশ সার্কুলার ২০২৬ PDF সরাসরি ডাউনলোড লিঙ্ক সংযুক্ত করেছি।


এই মাত্র প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি গুলো পড়তে পারেন!

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগে অনলাইনে আবেদন করার পদ্ধতি

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগে অংশ নিতে প্রার্থীদের অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, অফলাইনে কোনো আবেদন গ্রহণযোগ্য নয়। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত POWERGRID Teletalk ওয়েবসাইট powergrid.teletalk.com.bd এর মাধমে আবেদন ফরম পূরণ করতে হবে। এছাড়াও অনলাইনে আবেদন সম্পন্ন করার পর ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর ব্যবহার করে আবেদন ফি জমা দিতে হবে।

যেভাবে সঠিকভাবে অনলাইনে আবেদন ফরম অনলাইনে পূরণ করবেন তা নিচে ধাপে ধাপে বর্ণনা করা হলো-

  1. প্রথমে ভিজিট করুন http://powergrid.teletalk.com.bd ওয়েবসাইট।
  2. Application Form” অপশনে ক্লিক করুন।
  3. আবেদন করতে চাওয়া পদটি নির্বাচন করে “Next” চাপুন।
  4. আপনি যদি All Jobs Teletalk-এর প্রিমিয়াম মেম্বার হন, তাহলে “Yes“ এবং না হলে “No“ নির্বাচন করুন।
  5. পাওয়ার গ্রিড বাংলাদেশ চাকরির আবেদন ফরম আসবে – সঠিক তথ্য দিয়ে পূরণ করুন এবং “Next“ চাপুন।
  6. সাম্প্রতিক রঙিন ছবি (300×300 px) এবং স্বাক্ষরের ছবি (300×80 px) আপলোড করুন।
  7. পুরো ফরমটি ভালোভাবে যাচাই করে “Submit“ করুন।
  8. আবেদন সম্পন্ন হলে আবেদন কপি ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন।
  9. যে কোনো টেলিটক প্রিপেইড নম্বর থেকে ৭২ ঘণ্টার মধ্যে ০২টি SMS পাঠিয়ে আবেদন ফি জমা দিন।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগে অনলাইনে আবেদন ফি জমাদান পদ্ধতি

অনলাইনে আবেদন সম্পন্ন করার পর প্রাপ্ত Applicant's Copy–তে একটি User ID থাকবে, যা ব্যবহার করে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি চাকরির পরীক্ষার আবেদন ফি পরিশোধ করতে হবে। যে কোনো Teletalk Pre-paid নম্বর থেকে মাত্র ০২টি SMS পাঠিয়েই আবেদন ফি জমা দেওয়া যাবে।

পদের ক্রম অনুযায়ী আবেদন ফি হবে-

  1. ক্রমিক ০১-০৪ নং পদের জন্য ১১২ টাকা।
  2. ক্রমিক ০৫ নং পদের জন্য ৫৬ টাকা।

নিচের পদ্ধতিতে SMS পাঠিয়ে ফি পরিশোধ করতে হবে পাওয়ার গ্রিড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী):

১ম SMS : POWERGRID User ID লিখে 16222 নম্বরে Send করুন।
উদাহারনঃ POWERGRID DEFABC পাঠাতে হবে 16222 নাম্বারে।

২য় SMS: POWERGRID Yes PIN লিখে 16222 নম্বরে Send করুন।
উদাহারনঃ POWERGRID Yes Pin পাঠাতে হবে 16222 নাম্বারে।

দ্বিতীয় SMS সঠিক ভাবে পাঠালে ফিরতি SMS এ আপনাকে একটি Password দেওয়া হবে যেটি User ID এর সাথে সংরক্ষণ করতে হবে। User ID এবং Password পরবর্তীতে প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড করতে কাজে লাগবে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগে SMS পুন:রুদ্ধার করার নিয়ম

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ পরীক্ষার User ID বা PIN (Password) হারিয়ে গেলে খুব সহজেই Teletalk Pre-paid নম্বর থেকে এসএমএস পাঠিয়ে তথ্য পুনরুদ্ধার করা যায়। নিচে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (PGCB) নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী User ID এবং Password পুন:রুদ্ধার করার পদ্ধতি দেওয়া হলো।

১। User ID জানা থাকলেঃ

SMS : POWERGRID Help User ID and Send to 16222.
Example: POWERGRID Help ABCDEFGH and send to 16222.

২। PIN Number জানা থাকলেঃ

SMS : POWERGRID Help PIN PIN Number and Send to 16222.
Example: POWERGRID Help PIN 12345678 and send to 16222.


পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি চাকরির আবেদনের হেল্পলাইন এবং যোগাযোগের তথ্য


পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) নিয়োগে Online-এ আবেদন করার সময় যদি আপনার কোনও সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনি টেলিটক সাপোর্টের সাথে যোগাযোগ করুন।

তবে (মেইল/ মেসেজ এর subject-এ Organization Name : POWERGRID. Post Name: *** Applicant's User ID এবং Contact Number (যোগাযোগের ফোন নাম্বার) অবশ্যই উল্লেখ করে করতে হবে)।

মোবাইল নাম্বারঃ টেলিটক নাম্বার থেকে ১২১ নাম্বারে ফোন করুন।
ই-মেইলঃ ইমেইল করতে পারেন alljobs.query@teletalk.com.bd।
ফেসবুক পেজঃ www.facebook.com/alljobsbdteletalk মেসেজ করতে পারে।


পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড পদ্ধতি

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোডের বিষয়টি যথা সময়ে যোগ্য প্রার্থীদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পাওয়ার গ্রিড বাংলাদেশ নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি powergrid.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। আবেদনকারীরা ওয়েবসাইট থেকে তাদের User ID এবং Password ব্যবহার করে প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলী

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি সকল পদের জন্য লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা গ্রহন করবে। কিছু পদের জন্য, মৌখিক পরীক্ষার আগে একটি ব্যবহারিক পরীক্ষাও নেওয়া হবে। তাই, POWERGRID নিয়োগ পরীক্ষা ২০২৬ তিনটি পদ্ধতিতে অনুষ্ঠিত হবেঃ

  1. লিখিত পরীক্ষা (Written Exam)
  2. ব্যবহারিক পরীক্ষা (যদি প্রযোজ্য হয়) (Practical Exam)
  3. মৌখিক পরীক্ষা (Viva Exam)

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি চাকরির নিয়োগে কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। ভাইভা (মৌখিক) পরীক্ষার সময়, প্রার্থীদের সকল সার্টিফিকেটের মূল কপি আনতে হবে। সকল সত্যায়ন/ প্রত্যয়ন সরকারী ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা (নাম ও পদবী উল্লেখসহ) কর্তৃক সম্পাদিত হতে হবে। প্রার্থীকে নিচে উল্লিখিত কাগজপত্র প্রদর্শন করতে হবে। অবশ্যই মূল কপি প্রদর্শন করতে হবে।

এছাড়াও, নিম্নলিখিত কাগজপতি গুলো সত্যায়িত ফটোকপি গুলির একটি সেট জমা দিতে হবেঃ

  • অনলাইনে পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট কপি (Applicant’s Copy) ও প্রবেশপত্র।
  • সকল স্তরের শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতার সনদপত্র।
  • প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার প্রশিক্ষণ/দক্ষতার সনদ।
  • স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র (ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন) থেকে নাগরিকত্ব সনদ।
  • জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ।
  • প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার চারিত্রিক সনদ।
  • সদ্য তোলা ০২ (দুই) কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
  • কোটা সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে: প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, উপজাতি)।
  • সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরতদের অনাপত্তিপত্র (NOC)।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ পরীক্ষার সময়-সূচি

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগটির সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচী যথা সময়ে প্রার্থীদের মোবাইলে SMS করে জানানো হবে। এছাড়াও পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) নিয়োগটির সকল আপডেট তথ্য তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.pgcb.gov.bd এ প্রকাশ করা হবে।

তাই, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (PGCB) নিয়োগ পরীক্ষার তারিখ, আসন বিন্যাস এবং ফলাফল ও সংশ্লিষ্ট তথ্যের জন্য আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।


পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের তথ্য


  • প্রতিষ্ঠানের নামঃ পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)।
  • মোবাইল নাম্বারঃ ০২২২৬৬০০৯৩৬, ০২২২৬৬০০৯৩৭, ০২২২৬৬০০৯৩৮, ০২২২৬৬০০৯৩৯, ০২২২৬৬০০৯৩২।
  • ফ্যাক্স নম্বরঃ ০২২২৬৬০০৯২৫।
  • ই-মেইলঃ info@pgcb.gov.bd.
  • ফেসবুক পেইজঃ www.facebook.com/pgb.gov.bd.
  • প্রধান কার্যালয়ের ঠিকানাঃ পাওয়ার গ্রিড প্রধান কার্যালয়, গ্রিড ভবন, এভিনিউ-৩, জহুরুল ইসলাম সিটি, আফতাবনগর, বাড্ডা, ঢাকা-১২১২।
  • অফিসিয়াল ওয়েবসাইটঃ www.pgcb.gov.bd.

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

আমরা পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সম্পর্কিত সকল তথ্য আপনাদের মাঝে তুলে ধরেছি। আপনি যদি আরও এরকম সরকারি চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ দেখতে চান, তাহলে সরকারি চাকরির ক্যাটাগরি দেখতে পারেন। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) নিয়োগ ২০২৬ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন।

এছাড়াও সাম্প্রতিক প্রকাশিত ব্যাংক চাকরি ২০২৬বেসরকার চাকরির খবর ২০২৬ এর নিয়মিত আপডেট Daily Edu Job ওয়েবসাইটে পেয়ে যাবেন।

Similar Posts

Leave a Comment